সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে সল্ট কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেডের একটি কারখানায় আগুন লাগার ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুনের প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সৃষ্টি হয়। এতে সেখানে কর্মরত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন—দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এদিকে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন