সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিত

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ আলোচনার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

দিবসের শুরুতেই নরসিংদী পৌরপার্কে নবস্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

পরবর্তীতে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক এবং নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া স্থানীয় জুলাইযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করেন এবং শহীদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এদিকে জেলা সদরের পাশাপাশি নরসিংদীর সবকটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন