সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ইট লুট ও হুমকির অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে এক সরকারি কর্মকর্তার বাড়ি থেকে ৮ হাজার ইট লুট, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সরকারি কর্মকর্তা মো. হায়দার হোসেন প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী মো. হায়দার হোসেন বর্তমানে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর অধীনে সাতক্ষীরা জেলায় অডিও ভিজ্যুয়াল কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত আবেদন জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, নিরাপত্তাহীনতার কারণে বিগত এক বছর ধরে তিনি নিজের গ্রামের বাড়িতে যেতে পারছেন না।

ভুক্তভোগী কর্মকর্তার দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত জুনে অভিযুক্তরা তার বাড়ি থেকে জোরপূর্বক প্রায় আট হাজার ইট ট্রলিতে করে নিয়ে যান, যার প্রমাণস্বরূপ কিছু ছবিও তিনি প্রশাসনের কাছে জমা দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত আব্দুল মান্নান মাতুব্বর আগে পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপিতে যোগ দেন। তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান সমস্ত অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি পাল্টা দাবি করেন, উল্টো তিনি ওই কর্মকর্তার কাছে টাকা পাবেন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান জানিয়েছেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও মামলা থাকায় তাকে ইতিমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে ১ নম্বর প্যানেল সদস্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি কর্মকর্তার এই অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন