সর্বশেষ

শিক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে শিক্ষার্থীদের এখন ৬ দফা দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।
শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (১৫ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে যায়।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আব্দুল গণি রোডের মুখে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

বুধবার দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিকেল সোয়া ৩টার দিকে তারা পদযাত্রা শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে উত্তরা, মিরপুরসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায়ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ দেওয়া; একই বিষয়ের পুনঃপরীক্ষায় আগের ও নতুন পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গ্রহণ করা; প্রশ্নপত্রে ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান করা।

এ ছাড়া শিক্ষার্থীরা চলমান পরিস্থিতিতে মানসিক প্রস্তুতির জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নের ধরন পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন এবং পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এমন আচরণ বন্ধের দাবি জানিয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে। ওই সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছিল।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন