ফরিদপুর জিলা স্কুলের বিতার্কিকদের জয়
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম পর্যায়ে জয় পেয়েছে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব। শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নিয়ে জয় অর্জন করে দলটি। এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে উঠেছে ফরিদপুর জিলা স্কুলের বিতার্কিকেরা।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম পর্যায়ে সাফল্য পেয়েছে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব (এফজেড এসডিসি)।
প্রথম পর্যায়ে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে বিরোধী দল হিসেবে অংশ নেয় ফরিদপুর জিলা স্কুলের বিতার্কিকেরা। যুক্তিনির্ভর বিতর্কে প্রতিপক্ষকে হারিয়ে জয় নিশ্চিত করে দলটি। এর ফলে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে তারা।
এ সাফল্যে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তি, প্রজ্ঞা ও বাগ্মিতার সমন্বয়ে আগামী পর্যায়েও সাফল্যের এ ধারা ধরে রাখার প্রত্যাশা করছেন তারা।
ফরিদপুর জিলা স্কুলের কৃতী বিতার্কিকদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করবে দলটি। একই সঙ্গে বিদ্যালয় ও ফরিদপুরের সুনাম আরও বাড়াতে ভূমিকা রাখবে তারা।
১৪২ বার পড়া হয়েছে