সর্বশেষ

শিক্ষা

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একটি দিন নির্ধারণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামী রোববার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানা যেতে পারে।

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। সাধারণত বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয়। এবারও বৃহস্পতিবার হওয়ায় ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী রোববার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে বলে তাঁরা আশা করছেন।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০