সর্বশেষ

শিক্ষা

তিন দফা দাবিতে রাজধানীর চার স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা অবরোধ তুলে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করলে ওই এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ

বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, মিরপুর-১০ গোলচত্বর, ইসিবি চত্বর এবং সায়েন্সল্যাব মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করেন। অবরোধের কারণে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড এবং শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এদিকে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সেখানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে তারা আলোচনা করছেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন