সর্বশেষ

সারাদেশ

গৌরবময় ১২ বছরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ণিল আয়োজনে উদযাপন

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপীঠ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাফল্যের ১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নানা উৎসবমুখর কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে দিবসটি এক মিলনমেলায় পরিণত হয়।
১২তম বর্ষে পদার্পণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাস প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। কর্মসূচির শুরুতে সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরবর্তীতে দুপুরে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনন্য এক আস্থা তৈরি করেছে। জমি অধিগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে এটিকে একটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে রূপ দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার এক অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যা তরুণদের নৈতিক ও সৃষ্টিশীল মনন বিকাশে পথপ্রদর্শকের ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন