সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার এবং ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা জিসান হায়দার আলমগীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, সহ-সভাপতি মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক এস এম আবু বকর সিদ্দিক ও মো. মুজিবুর রহমান।

সংবর্ধিত শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি পুরো বিদ্যালয় পরিবারের যৌথ প্রচেষ্টার ফল। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ মডেল বিদ্যালয়ে রূপান্তর করতে তিনি সবার সক্রিয় সমর্থন কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, একটি গ্রামীণ বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষকরা জ্ঞান ও আলো ছড়িয়ে সমাজ গঠন করেন উল্লেখ করে তিনি বিদ্যালয়টির সার্বিক অগ্রগতিতে সবাইকে যুক্ত থাকার অনুরোধ জানান।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০