সর্বশেষ

সারাদেশ

জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত: গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সরকারি সম্পত্তি রক্ষা ও জনসাধারনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন।

সোমবার বিকেলে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, অতিরিক্ত ডিআইজি, এসপি ও মধ্যপর্যায়ের কর্মকর্তাদের একটি দক্ষ টিম গোপালগঞ্জে জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

ডিআইজি আরও উল্লেখ করেন, জেলার সার্বিক জননিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস টহল চালু রাখার পাশাপাশি গোপালগঞ্জ পৌরসভা ও ৪টি উপজেলায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গত রবিবারের নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

আসন্ন রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে ডিআইজি বলেন, পুলিশ সব ধরনের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন করবে। আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর আইনানুগ অবস্থান বজায় রাখবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০