সর্বশেষ

উচ্চশিক্ষা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা প্রায় সাড়ে ৩ লাখ টাকা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক গবেষণার জন্য আন্তর্জাতিক গবেষকদের বৃত্তি দিচ্ছে ফ্রান্সের ‘মেক আওয়ার প্ল্যানেট গ্রেট এগেইন’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা ফ্রান্সে ১২ মাস গবেষণার সুযোগ পাবেন। তাঁদের মাসে ২ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ লাখ ৪৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে থাকা ও স্থায়ী হওয়ার খরচের জন্য এককালীন ৫০০ ইউরো সহায়তাও রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের কর্মসূচিতে আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
এইউবিতে উচ্চশিক্ষার মান নিশ্চিতে পেশাগত প্রশিক্ষণ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) উচ্চশিক্ষায় বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়ন, গুণগত নিশ্চয়তা ও স্বীকৃতি প্রদান বিষয়ে দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ যেসব বিষয়ে

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (AUB) বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বাংলা, ইংরেজি, ব্যবসায় প্রশাসন, CSE, অর্থনীতি, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামিক স্টাডিজসহ বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন। বর্তমানে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

খুকৃবিতে ওবিই কারিকুলাম নিয়ে কর্মশালা, বিশ্বমানের শিক্ষার তাগিদ

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) দুই দিনব্যাপী আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালায় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। পরিদর্শনকালে তিনি কলেজ শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, গতি ফিরছে কার্যক্রমে

অবশেষে প্রাতিষ্ঠানিক রূপ পেতে দ্রুত এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তিনটি ব্যাচে ২৪০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল পথচলা।