চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াতের নতুন আমীর গোলাম কবিরের শপথ গ্রহণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার নবনির্বাচিত আমীর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক মোঃ গোলাম কবির। জেলা আমীর মাওলানা আবুজার গিফারী তাঁকে এই শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাঃ মোখলেশুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি ও অভ্যন্তরীণ নির্বাচন বিভাগের পরিচালক মুহাঃ আমানুল্লাহ। বক্তারা নতুন নেতৃত্বের সূচনাকে স্বাগত জানান।
উক্ত শপথ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও জেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা উপস্থিত থেকে নতুন আমীর সহকারী অধ্যাপক মোঃ গোলাম কবিরকে সাংগঠনিক শুভেচ্ছা জানান।
১১৫ বার পড়া হয়েছে