সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইলসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় মোবাইল ফোন ও পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ট্রাকটির চালক জসিম শেখকে গ্রেপ্তার করা হয়। সোনামসজিদ সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়নের বিশেষ অভিযানে এই সফলতা আসে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক আনুষ্ঠানিকভাবে অভিযানের খবর নিশ্চিত করেন।

রোববার রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়ক এলাকায় সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ৪০ টন পাথরের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬টি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ডব্লিউবি-৭৩-জি-৪০০১ নম্বরের পাথরবোঝাই ভারতীয় যানটি।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম শেখ (২৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার কালিয়াচক থানা এলাকার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকের মোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

অধিনায়ক জানান, দেশের নিরাপত্তা বজায় রাখা এবং যে কোনো ধরনের সীমান্ত অপরাধ ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান সর্বদা বজায় থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০