সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে নির্যাতন, গ্রেফতার স্বামী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে স্ত্রীকে আটকে রেখে হাত-পা বেঁধে ও চুল কেটে রাতভর বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। এই নির্মম ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ত্রীকে নির্যাতন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামের নওয়াবালি শেখের ছেলে নাজমুল শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে নেশার টাকার জন্য প্রায়ই তার স্ত্রী সোনিয়াকে মারধর করত। সোমবার রাতে নাজমুল পুনরায় মাদকের টাকার জন্য চাপ দিলে সোনিয়া অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনেই শুরু হয় পাশবিক অত্যাচার।

এক পর্যায়ে দুই অবুঝ শিশুসন্তান আবু রায়হান ও আবু মুসার সামনেই স্ত্রীর হাত-পা বেঁধে ফেলেন নাজমুল। এরপর ঘরের দরজা তালাবদ্ধ করে সোনিয়ার মাথার চুল কেটে দেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই নির্যাতন ও সোনিয়ার চিৎকার যাতে বাইরে না যায়, সেজন্য সব ধরনের চেষ্টা চালান ওই মাদকাসক্ত ব্যক্তি।

পরদিন সকালে প্রতিবেশীরা ঘর থেকে সোনিয়ার কান্নাকাটি ও চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় অবহিত করা হলে সিন্দ্রিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে ভুক্তভোগী গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামী নাজমুল শেখকে আটক করা হয়।

গুরুতর আহত সোনিয়াকে চিকিৎসার জন্য দ্রুত গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া আক্ষেপ করে বলেন, তুচ্ছ ঘটনায় প্রায়ই তাকে নির্যাতন করা হতো। সোমবার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারধর করার পর সারা রাত ঘরের ভেতর আটকে রাখা হয়েছিল। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে স্ত্রীকে হাত-পা বেঁধে ও চুল কেটে রাখার পেছনে নিজের অদ্ভুত যুক্তি দিয়েছেন গ্রেফতার হওয়া নাজমুল শেখ। তার দাবি, স্ত্রী যেন তাকে ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্যই তিনি সোনিয়াকে এভাবে আটকে রেখেছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত নাজমুলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সিন্দ্রিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দল পাঠিয়ে ভুক্তভোগী ও শিশুদের উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন