সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল ও মাদকসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জেলা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রিফিংয়ে পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের পরিদর্শক অর্জুন দাসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ বাপ্পি চত্বর থেকে মো. সুমন নামে একজনকে গ্রেফতার করে। সুমনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার হেফাজত থেকে একটি চোরাই সুজুকি ২৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার বেতকা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে চক্রের দ্বিতীয় সদস্য হৃদয় দেওয়ানকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার আমতলী এলাকা থেকে সজীব পাইক নামের আরেক সদস্যকে গ্রেফতার করে পুলিশ একটি হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করে।

অভিযান এখানেই শেষ হয়নি। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকানের পিছন থেকে আরও দুটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ, যেগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা ছিল। চক্রটি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলোর নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এদিকে, চোরাই মোটরসাইকেল উদ্ধারের একই অভিযানে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সেখান থেকে পালিয়ে যাওয়া আসামি আলাল ওরফে আলাউদ্দিনের ফেলে যাওয়া ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন