সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: পুলিশ সদস্যের স্ত্রী নিহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটোরসাইকেল চালক ওই পুলিশ সদস্য। আজ শনিবার সকালে উপজেলার ব্যাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য চাঁন মিয়া মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী চায়না পারভিনকে নিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থল ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকার আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত ট্রলি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩৫ বছর বয়সী চায়না পারভিন। এই দুর্ঘটনায় তাঁর স্বামী পুলিশ সদস্য চাঁন মিয়াও গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। তাঁকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন