সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বিএনপির দুই পক্ষে তুমুল সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতার ঘটনায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানা মোড় এলাকার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় উভয় নেতা অবস্থান করছিলেন। ওই সময় নিচে থাকা দুই নেতার কর্মী ও সমর্থকদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হওয়া এই সংঘর্ষ চলাকালে ডাকবাংলোর নিচে পার্ক করে রাখা এমপি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন