সর্বশেষ

সারাদেশ

‘কর্মসংস্থান না হলে আবার গণঅভ্যুত্থান, ভোট চুরি হলে আওয়ামী লীগের মতো পরিণতি’

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা সমাবেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, বেকার যুবকদের কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা না করা হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরির চেষ্টা করা হলে ক্ষমতাসীনদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে সতর্ক করেন তিনি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। দলটির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে তিনি চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মূল স্পিরিট মনে করিয়ে দিয়ে বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, তা এখনো অধরাই রয়ে গেছে। সরকারি বিভিন্ন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের চেয়ে নিজেদের লোকদেরই এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া দেড় বছরে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও সাড়ে চার মাসে উল্লাপাড়ার এক হাজার বেকার যুবকেরও চাকরি হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নির্বাচন প্রসঙ্গে বর্তমান সরকারকে সতর্ক করে এই নেতা বলেন, আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ভোট চুরির চেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে যারা ভোটাধিকার হরণ করেছে, তাদের পরিণতি সবার জানা। নতুন করে নির্বাচন নিয়ে কোনো কারসাজি করা হলে পূর্বসূরিদের মতোই করুণ পরিণতি ভোগ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ এবং মাহিন সরকার। তারা সরকারের কার্যক্রমের সমালোচনা করে বলেন, অতীতের ফ্যাসিবাদী আচরণ ও দুর্নীতি থেকে শিক্ষা না নিলে বিপর্যয় অনিবার্য। বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে তারা বলেন, বিতর্কিত ও দুর্নীতিবাজ বন্ধুদের পরিহার করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনে বিগত সরকারের দোসরদের অংশগ্রহণ ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দেন নেতারা। সমাবেশে এনসিপির নেতাকর্মী ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন