সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মহাসড়কে বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে চারজন আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় যাত্রীবাহী বাস থেকে অর্থ আদায়ের সময় চারজনকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেনের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে তাঁদের থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১০ দিনেরও বেশি সময় ধরে তাঁরা মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রসিদ দিয়ে অর্থ সংগ্রহ করছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেন বলেন, পরিবহন থেকে অর্থ উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়েছে। তাঁরা কী উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছিলেন, তা জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে অর্থ উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও অর্থ আদায়ের বৈধতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন