সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডিং ওরিয়েন্টেশন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেতৃত্ব ও নৈতিকতা বিকাশে গাইডিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিস আনজুম আরা। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেম জাগ্রত করতে গার্ল গাইডিংয়ের প্রয়োজনীয়তা বিশদভাবে ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেন।

বক্তারা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে গার্ল গাইডিংয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা প্রতিটি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন