সর্বশেষ

সারাদেশ

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার আতাইকুলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের জঘন্য অপরাধের বিচার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রোববার সেখানে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন

গত ৩০ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকুলা গ্রামের অভিযুক্ত জুয়েল ও মামুন নামের দুই ব্যক্তি ওই শিক্ষার্থীকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তারা পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ চালায়। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।

এই বর্বরোচিত ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া না হলে সমাজে অপরাধপ্রবণতা ঠেকানো সম্ভব নয়। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশ্বাস দেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন