সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জে তিন দিনব্যাপী নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও আদর্শকে ধারণ করে মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়েছে সমাপনী অনুষ্ঠানে।
পুরস্কার বিতরণ

শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এই সমাপনী আয়োজনে অংশ নেন।

সমাপনী বক্তব্যে অতিথিরা নতুন প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, দ্রোহ ও সাম্যের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন। তাঁরা সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন