সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা লিটন ভূঁইয়ার মর্মান্তিক মৃত্যু

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাশেকুর রহমান লিটন ভূঁইয়া নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নোয়াদিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ভূঁইয়া বিএনপির রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ছাত্রদল নেতা মাশেকুর রহমান লিটন ভূইয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাশেকুর রহমান লিটন ভূঁইয়া (৪৪) বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছোট ভূঁইয়া বাড়ির সুরুজ মিয়ার ছেলে। তিনি বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং গ্রামীণ ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক লিটন ভূঁইয়া এলাকায় একজন সদালাপী ও জনহিতৈষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার বিকেলে বেলাব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে একটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। লিটন ভূঁইয়াও সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সভা শেষে মোটরসাইকেলযোগে নরসিংদীর বাসায় ফেরার পথে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।

সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে এবং এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন