সর্বশেষ

সারাদেশ

হালুয়াঘাটে গারো প্রিমিয়ার লিগের ফাইনাল: ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন জিএফসি

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) আয়োজিত গারো প্রিমিয়ার লিগ (জিপিএল) ফুটবলের ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইব্রেকারে ট্রফি জিতে নিয়েছে জিএফসি দল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সীমান্তবর্তী ডুমনিকূড়া মাঠে দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে গারো সম্প্রদায়ের যুবকদের মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে জিএফসি এবং বিড়ই ডাকুনী দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ১-০ ব্যবধানে বিড়ই ডাকুনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে জিএফসি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি তরুণদের মাদকমুক্ত জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ক্রীড়া চর্চা কেবল বিনোদন নয়, এটি একটি সুস্থ ও নৈতিক প্রজন্ম গড়ার মোক্ষম হাতিয়ার। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে তরুণদের খেলার মাঠে ফিরতে হবে।

বিএনপির এই নেতা দেশের ক্রীড়া খাতের উন্নয়নে আগামী বছর থেকে জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানান। সেই সঙ্গে হালুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণ, ধোবাউড়ার কলসিন্দুরে ক্রীড়া পল্লী গড়ে তোলা, গুমুরিয়া নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ এবং স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি প্রভাত দ্রং, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী দিনে পাহাড়ি সীমান্ত এলাকা ডুমনিকূড়া মাঠ ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন