সর্বশেষ

সারাদেশ

বান্দরবানের দুর্গম পোয়ামুহুরীতে হামে আক্রান্ত ১৮১ পরিবারকে সহায়তা, নিহত ১০ শিশুর পরিবার পেল আর্থিক অনুদান

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় হামে আক্রান্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। এ সময় আক্রান্ত ১৮১টি পরিবারকে চাল ও নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি হামে মারা যাওয়া ১০ শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় হামে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম বিদ্যামনিপাড়া পরিদর্শন করেন তিনি। সেখানে হামে আক্রান্ত ১৮১টি পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ শিশুর প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য।

ত্রাণ বিতরণ শেষে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় অংশ নেন সাচিং প্রু জেরি। সভায় তিনি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কেউ অসুস্থ হলে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহ্বান জানান।

এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ৮ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য আলীকদম উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, বিএনপি নেতা সাচপ্রু, নেজাম চৌং, শ্রমিক দলের নেতা আবু তাহের, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হামে আক্রান্ত পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা-পোয়ামুহুরী এলাকায় হামের প্রাদুর্ভাবে ১০ শিশুর মৃত্যু হয়। এরপর সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা, টিকাদান কার্যক্রম এবং ত্রাণ সহায়তা জোরদার করা হয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন