সর্বশেষ

জাতীয়

ড. আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া-মিলাদ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর শিক্ষা ও আইনাঙ্গনে অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
ড. আনোয়ার ল কলেজের কৃতি শিক্ষার্থী মিল্টন বিশ্বাস ক্রেস্ট গ্রহণ করছেন।

সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আরামবাগে টি অ্যান্ড টি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ড. আনোয়ার ল কলেজ।

সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

অনুষ্ঠানের শুরুতে মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, আইনজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।

পরে কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট আলী আহসান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের ছেলে সহযোগী অধ্যাপক মোস্তানজিদ আল কাদরী তমাল, সহযোগী অধ্যাপক সৈয়দা জেবুন্নাহার রুপা, সহযোগী অধ্যাপক এইচ এম মাহমুদ চৌধুরী, সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম এবং প্রভাষক খলিলুর রহমান।

মরহুম ড. মিয়া মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, ড. মো. আনোয়ার হোসেন দেশের আইনশিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একজন শিক্ষক, আইনজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোক্তা হিসেবে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শিক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

ড. আনোয়ার ল কলেজের কৃতি শিক্ষার্থী ক্রেস্ট গ্রহণ করছেন।

আলোচনা পর্ব শেষে কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাদের শিক্ষা ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করা হয়।

এ অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে রাজধানীর আরামবাগে টি অ্যান্ড টি উচ্চবিদ্যালয়ে ড. আনোয়ার ল কলেজের কার্যক্রম পরিচালিত হবে।

মরহুম ড. মো. আনোয়ার হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ড. আনোয়ার ল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আইনশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা, ন্যায়বিচার ও মানবকল্যাণে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. আনোয়ার ল কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন