সারাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে ফইনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ডিবির অভিযান
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে ফইনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
ডিবির এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ শ্রীনগর থানার ফইনপুর এলাকায় জাফর মৃধার মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় শান্ত খান (২০) নামে এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড়সিকারপুর এলাকায়। তাঁর পিতা মৃত মো. ফজলুর রহমান।
পুলিশের দাবি, অভিযানের সময় শান্ত খানের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর