সর্বশেষ

জাতীয়

ড. আনোয়ার ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ড. আনোয়ার ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ড. মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর আরামবাগের টিএনটি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মরহুম ড. মো. আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে এ আয়োজন করেছে ড. আনোয়ার ল কলেজ। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মতিঝিলের আরামবাগে অবস্থিত টিএনটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, আইনজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

মরহুম ড. মো. আনোয়ার হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি সাবেক বঙ্গবন্ধু ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ড. আনোয়ার ল কলেজ, ঢাকার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে আইনশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষা, ন্যায়বিচার ও মানবকল্যাণে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একজন আদর্শ শিক্ষক, দক্ষ আইনজীবী ও দূরদর্শী শিক্ষানুরাগী হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মীর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।

আয়োজকদের ভাষ্য, তাঁর কর্মময় জীবন, সততা, নিষ্ঠা ও শিক্ষার প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করা হবে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন