সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে জেলা প্রশাসকের সঙ্গে কারাতে খেলোয়াড়দের সাক্ষাৎ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ১৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ‘১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা’ ও ‘২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়ান কাপ’-এ অংশ নেওয়ার আগে বান্দরবানের কারাতে খেলোয়াড়রা জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জেলা প্রশাসক খেলোয়াড়দের উৎসাহ দিতে আর্থিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেন।

কারাতে খেলোয়াড়েরা

পার্বত্য জেলা বান্দরবানের কারাতে খেলোয়াড়রা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে জেলার পাশাপাশি দেশের জন্যও সুনাম বয়ে আনছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মান অর্জনের মাধ্যমে তাঁরা বাংলাদেশের কারাতে অঙ্গনে ইতিবাচক অবস্থান তৈরি করেছেন।

সম্প্রতি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার কারাতে ইভেন্টে বান্দরবানের দুই প্রতিযোগী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। এই সাফল্য জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আগামী ১৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ‘১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা’ এবং ‘২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়ান কাপ’-এ অংশগ্রহণের আগে বান্দরবানের কারাতে খেলোয়াড়রা সকালে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। তিনি তাঁদের জন্য প্রয়োজনীয় পোশাক ও ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে জেলা প্রশাসন কাজ করছে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। এ লক্ষ্যে প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবানের প্রতিনিধিত্ব করে যারা সাফল্য অর্জন করবেন, তাঁদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে সম্মানিত ও পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আলী হায়দার বাবলু, কারাতে প্রশিক্ষক জ উই প্রু, নারী ক্রীড়াবিদ নিনি প্রুসহ কারাতে খেলোয়াড়, কোচ এবং বিভিন্ন ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন