সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে কর্মকর্তাদের বিক্ষোভ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মকর্তাদের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের সামনে আজ মঙ্গলবার সকালে একযোগে আন্দোলনে নামেন উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা অফিসার্স ক্লাবের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভে বিভিন্ন দপ্তরের প্রধানসহ কর্মচারীরা অংশ নেন। তাদের দাবি, একটি কুচক্রী মহল ইউএনও আফরোজ শাহিন খসরুর সম্মানহানি করতে সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপবাদ দিয়ে পুরো প্রশাসনকে হেয় করা হয়েছে। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই চক্রান্তের পেছনে থাকা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী তার বক্তব্যে বলেন, এলাকায় উপজেলা প্রশাসনের সুনাম রয়েছে। কিন্তু অতি সম্প্রতি 'উর্মি' নামের এক নারীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের ঘটনার কারণে কর্মকর্তারা কর্মক্ষেত্রে এক ধরনের নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছেন। কর্মস্থলের সঠিক পরিবেশ বজায় রাখতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বিগত দুই বছর ধরে ইউএনও মহোদয়ের সঙ্গে কাজ করছি। তার বিরুদ্ধে ওঠা ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব। কোনো আবেদন ছাড়াই এমন বানোয়াট কথা ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি কর্মকর্তাদের কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন