সর্বশেষ

সারাদেশ

মহিপুরে জমি দখল ও হামলার অভিযোগ, প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখল, প্রাণনাশের হুমকি, চাঁদাবাজি এবং হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার। বৃহস্পতিবার কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগীরা।
পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর থানার ইউসুফপুর মৌজার অস্ট্রেলিয়া প্রবাসী মো. মুসা গাজীর পক্ষে তার দাদি মোসা. ফাতিমা বেগম। তিনি অভিযোগ করেন, তার ছেলে মো. মজিবুর রহমান গাজী দীর্ঘ ২৩ বছর ধরে মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থে জমি ক্রয় করেন এবং তা বৈধভাবে ভোগদখল করে আসছিলেন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, সম্প্রতি স্থানীয় ইমরান হাওলাদার ও কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার মদদে ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালানো হয়। এ নিয়ে মহিপুর থানায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমিতে মাটি কাটার কাজ শুরু করা হয়।

জমি দখলকারী ও তাদের সহযোগীদের বাধা দিতে গেলে প্রবাসী পরিবারের স্বজনদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ছাড়া অভিযুক্তরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পরবর্তীতে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলেও বিবাদীরা তা উপেক্ষা করে পুনরায় কাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে হামলা চালানো হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় ও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন অভিযুক্তরা। মহিপুর থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা প্রমাণ হলে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মহিপুর থানা পুলিশও বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন