সর্বশেষ

সারাদেশ

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট কমাতে অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহের ভালুকায় যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল সহজ করতে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভালুকা পৌর সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন।

তিনি বলেন, ফুটপাতে ব্যবসা করা অনেকেই অসহায় ও নিম্ন আয়ের মানুষ। তবে জনস্বার্থ, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে মানুষের চলাচল সহজ হবে এবং মহাসড়কে যানজটও কমবে বলে তারা আশা করছেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন