সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে ৩ দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণ, ইমাম আটক

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন দিনের ব্যবধানে আবারও এক শিশু ধর্ষণের অভিযোগে এক ইমামকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং ঘটনার তদন্ত চলছে।
আটককৃত ইমাম

সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে অভিযুক্ত ইমাম মো. ইব্রাহিমকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি অভিযোগ সংক্রান্ত বিষয়ে কিছু স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানায় হেফাজতে নেয়। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২০ জুন একই উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরেকজন ইমামকে আটক করা হয়। ওই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে।

টানা দুইটি ঘটনায় একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুইজন ইমাম আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দুই ঘটনাই পৃথকভাবে তদন্ত করা হচ্ছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন