সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বাস–মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সচিব নিহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিবুল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনায় আরও কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিবুল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিবুল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রিবুল হোসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রিবুল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন