সর্বশেষ

সারাদেশ

বিশৃঙ্খলা ঠেকাতে বরগুনার বামনায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার বামনা উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলটির স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমাল রক্ষায় মাঠে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। বিকেলে মোটরসাইকেল শোডাউন এবং সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা এই শান্তির বার্তা ছড়িয়ে দেন।

বরগুনা প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বামনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সতর্কতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যার পর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। তিনি তার বক্তব্যে বলেন, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কোনো মহল যেন সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

এর আগে, বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন হাওলাদারের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ। তারা সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের নাশকতা বা সম্পদ বিনষ্টের চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং জানমালের নিরাপত্তায় বিএনপি কর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়োজিত থাকবেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন