সর্বশেষ

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল রূপগঞ্জ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অনুভব করার বিষয়টি জানান। অনেকেই হঠাৎ করে ভবন কেঁপে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেন। তবে রাত পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।

এর আগে চলতি মাসে আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এছাড়া ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্পও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান এবং প্রয়োজনীয় সতর্কতা অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা।

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০