সর্বশেষ

সারাদেশ

নথুল্লাবাদ টার্মিনালের যানজট নিরসনে নতুন টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মহাসড়ক এলাকায় দীর্ঘদিনের যানজট কমাতে উদ্যোগ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ লক্ষ্যে নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন মহাসড়ক এলাকা পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে এই এলাকায় সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে তিনি ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বাস টার্মিনাল-সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে টার্মিনালের ভেতরে বাস রাখার নির্ধারিত স্থান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহাসড়কে বাস দাঁড় করিয়ে রাখার পরিবর্তে টার্মিনালের ভেতরে সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে পুরো টার্মিনাল এলাকা যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, ডিসি (নর্থ) মোহাম্মদ ইমদাদ হোসেন, ডিসি (ট্রাফিক) মো. শরফুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া নথুল্লাবাদ বাস টার্মিনালের জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ সিকদার ডালিম এবং শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বাস মালিক ও শ্রমিক নেতারা টার্মিনালের বিভিন্ন অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত সমস্যার বিষয় পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। পাশাপাশি নতুন টার্মিনাল পুরোপুরি হস্তান্তরের আগে বাস ধারণক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নথুল্লাবাদ বাস টার্মিনাল ও আশপাশের মহাসড়কে দীর্ঘদিনের যানজট পরিস্থিতির উন্নতি ঘটবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন