সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে ভূমিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২১ জুন, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের নেতারা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় রেন্ট-এ-কার খাতের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা। মন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
শ্রমিক নেতাদের সঙ্গে ভূমিমন্ত্রীর সাক্ষাৎ

রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার সকাল ১০টার দিকে রাজশাহীতে মন্ত্রীর নিজ বাসভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন ও রেন্ট-এ-কার খাতের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ইউনিয়নের নেতারা জানান, রাজশাহীতে সিএনজি ফিলিং স্টেশনের সংখ্যা বাড়ানো, যানবাহন রিকুইজিশন–সংক্রান্ত জটিলতা নিরসন, চালকদের হয়রানি বন্ধ এবং পেশাজীবীদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের সভাপতি মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক জিলহজ্জ, সহসাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মো. ছোটন আলী, সড়ক সম্পাদক কামাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মিন্টু, হাফিজ ও মামুন। এ ছাড়া মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাও উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভূমিমন্ত্রী মনোযোগ দিয়ে নেতাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন (ট্রেড লাইসেন্স নং: রাজ বি-৩৪২৭) এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন