সর্বশেষ

সারাদেশ

আগস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, বড় সংস্কারের ঘোষণা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২০ জুন, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সাথে আগামী আগস্ট মাসের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম

পাবনা সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রবিউল আলম এসব কথা জানান। তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে কোনো বিশেষ শ্রেণীকে প্রাধান্য না দিয়ে কেবল জনস্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে। মালিক এবং শ্রমিকদের সম্মিলিত অংশীদারিত্বে দেশের যোগাযোগ সেক্টরে এক যুগান্তকারী রূপান্তর আনা হচ্ছে।

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, ঢাকা-পাবনা সরাসরি রুটের জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ বা রেল ইঞ্জিন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আগামী মাসে নতুন যাত্রীবাহী কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে আগস্টের মধ্যে এই ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করবে। এছাড়া আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং ডিপিপি প্রণয়নের কাজ পুরোদমে এগিয়ে চলছে যা দুই অঞ্চলের দূরত্ব অনেকাংশে কমিয়ে আনবে।

এ সময় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সুফী উল্লাহসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী বিকেলে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন