সর্বশেষ

সারাদেশ

অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী জেলায় মনোহরদী উপজেলায় অন্তঃসত্ত্বা এক নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি ও চাঁদা দাবির অভিযোগ এনে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী পপি আক্তার নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী উদ্যোক্তার কাছে দীর্ঘদিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।

গত ৭ মে দুপুরে অভিযুক্তরা পপি আক্তারের বিউটি পার্লারে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় প্লাস্টিক পাইপ দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, বিএনপি নেতা মো. আমিনুর রহমান সরকার দোলন তার পোশাক টেনে শ্লীলতাহানি করেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। অন্য দুই আসামি নগদ ৫২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

আহত অবস্থায় পপি আক্তারকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি মনোহরদী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন।

পরবর্তীতে দীর্ঘ প্রক্রিয়ার পর তিনি বাধ্য হয়ে গত ১৮ জুন নরসিংদী আদালতে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা মো. আমিনুর রহমান সরকার দোলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে অভিযোগের বিষয়ে মনোহরদী থানার ওসি বলেন, তিনি এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নন এবং থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন