সর্বশেষ

সারাদেশ

বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশে উৎসবমুখর পরিবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
“আমরা চাই কি, শিক্ষা শান্তি—আমরা কারা, শান্তির পায়রা” স্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে বরিশাল জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে নয়টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে বরিশাল জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

তিনি বক্তব্যে বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ, আর খেলাঘরের মতো সংগঠন শিশুদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর।

বক্তারা খেলাঘরের দীর্ঘ পথচলা, শিশু অধিকার রক্ষা এবং শিশুদের সৃজনশীল বিকাশে সংগঠনটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। দিনব্যাপী আয়োজনে বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শিশু, সংগঠক ও অভিভাবক অংশ নেন।

পতাকা উত্তোলন, ফেস্টুন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন