শিবালয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চম্পা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বুধবার রাতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে র্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া চম্পা খাতুন (৩৬) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মন্দিরা শিকারপাড়া এলাকার বাসিন্দা এবং মঈনুল হকের স্ত্রী।
র্যাব জানায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় অবৈধভাবে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪-এর একটি দল বুধবার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় চম্পা খাতুনকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাঁকে শিবালয় থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে