সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের চরাঞ্চলের হতদরিদ্র ৪১ পরিবারকে ভেড়া বিতরণ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের চরাঞ্চলের নদীভাঙনকবলিত হতদরিদ্র নারী ও পুরুষ খামারিদের স্বাবলম্বী করতে ৪১ জনের মধ্যে বিনা মূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ভেড়া পালনের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা ও কয়েক মাসের খাবারও দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে বুধবার (১৭ জুন) সকালে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ, ডিক্রিরচর, নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের ৪১ জন হতদরিদ্র নারী ও পুরুষ খামারির প্রত্যেককে তিনটি করে ভেড়া বিনা মূল্যে দেওয়া হয়। পাশাপাশি ভেড়া পালনের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং কয়েক মাসের খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পশুপালনের মাধ্যমে একদিকে যেমন পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব, তেমনি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে খামারিদের পশুপালনে আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানানো হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন