সর্বশেষ

সারাদেশ

সিলেটে নেমেই এমপিদের সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে যোগ দিতে সিলেটে পৌঁছে স্থানীয় সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাঁদের দ্রুত জাতীয় সংসদে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে যোগ দিতে বুধবার (১৭ জুন) সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সিলেট ও হবিগঞ্জ অঞ্চলের সংসদ সদস্য, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা। এ সময় কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত দেখে প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।’

পরে বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা–বাগানসংলগ্ন সড়কে তাঁকে অভ্যর্থনা জানান চা-শ্রমিকেরা। বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়িবহরে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

এ ছাড়া সিলেট নগরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন