সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে, ফুল ছিটিয়ে স্বাগত জানাল শ্রমিকেরা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আজ মৌলভীবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট হয়ে দুপুরে তিনি মৌলভীবাজার পৌঁছান এবং পরে শ্রীমঙ্গলে অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আজ মৌলভীবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, তিনি সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের দিকে যাত্রা করেন। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি মৌলভীবাজারে পৌঁছান।

মৌলভীবাজারে পৌঁছেই প্রধানমন্ত্রী সরাসরি শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন মোড়ে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সফর উপলক্ষে জেলা শহরের বিভিন্ন সরকারি স্থাপনা ও সড়ক অবকাঠামো সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ করা হয়েছে। এছাড়া সড়কের কয়েকটি সেতু ও কালভার্টেও নতুন করে রং করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য কর্মসূচির দুটি ভেন্যু—মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ—নিরাপত্তা সংস্থাগুলোর তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চা–শ্রমিক এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শুভেচ্ছা জানান। বৃষ্টির মধ্যেও তাঁদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

চা–বাগানের কয়েকজন শ্রমিক জানান, দীর্ঘদিন পর তাঁরা তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চা–শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। সফরপথের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন