সর্বশেষ

সারাদেশ

বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার সমর্থনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের প্রথম ম্যাচ উপলক্ষে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন শিক্ষার্থীরা। গোপালগঞ্জের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের হাদি চত্বরে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে এবং হাতে পতাকা নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই মুখে আর্জেন্টিনার পতাকার চিত্র অঙ্কন করেন, যা পুরো আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তোলে। পরে একটি আনন্দমুখর শোভাযাত্রা বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আয়োজক ও আর্জেন্টিনা সমর্থক সহীবুর রহমান জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশ করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা দল দারুণ পারফরম্যান্স করে ভক্তদের প্রত্যাশা পূরণ করবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন