সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীতে হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ককে ক্লোজড

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম, চিকিৎসকদের অনুপস্থিতি ও রোগীসেবার দুর্বল চিত্র দেখতে পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার অভিযোগে তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পর্যালোচনা করেন। এ সময় কয়েকজন চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ার তথ্য পাওয়া যায়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা মন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাঁদের অভিযোগের মধ্যে ছিল কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়া, দালালচক্রের সক্রিয়তা, হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ এবং টয়লেটসহ বিভিন্ন স্থাপনার অব্যবস্থাপনা। কয়েকজন স্বজন অভিযোগ করেন, হাসপাতালের বিভিন্ন সেবা পেতে অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাব, বিভিন্ন ওয়ার্ড এবং টয়লেট ঘুরে দেখেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের মজুত এবং রোগীদের জন্য দেওয়া সেবার মানও পর্যবেক্ষণ করেন। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে হাসপাতাল পরিচালনায় ব্যর্থতার দায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়। একই সঙ্গে জেলা সিভিল সার্জন ডা. আনার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে নানা সংকট তৈরি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা সমস্যার চিত্র সামনে আসছে। তিনি বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগীদের জন্য গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আনার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন