সর্বশেষ

স্বাস্থ্যসেবা

বসুন্ধরায় ১ হাজার শয্যার হাসপাতাল প্রকল্পের শেয়ার বিক্রির মেলা শুরু

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের এই প্রকল্পে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। মেলাটি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
প্রতিটি মেডিকেল ও জেলা হাসপাতালে বসছে ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। রোববার নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আগামী ৩ মাসের মধ্যে এই ডায়ালাইসিস সেবা চালু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও শরীয়তপুর হাসপাতালে সময়মতো আসছেন না চিকিৎসকেরা

দেশের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পরও শরীয়তপুর সদর হাসপাতালের চিত্রে কোনো পরিবর্তন আসেনি। নির্ধারিত সময়ে বহির্বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় দূর-দূরান্ত থেকে আসা শত শত সাধারণ রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জেলা সদরের এই প্রধান সরকারি হাসপাতালের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

২৫০ শয্যায় উন্নীত হচ্ছে ফরিদপুর জেনারেল হাসপাতাল: প্রথম সভায় গুরুত্ব পেল সেবার মানোন্নয়ন

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভিন্ন বিভাগের প্রধানদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতাল পরিচালনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে দ্রুত নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।