সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়তে অভিযান চালিয়ে ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়তে জাটকা ইলিশ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান জানান, অভিযানে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৪ অনুযায়ী দুটি পৃথক মামলায় মোট ৫ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন