সর্বশেষ

ভেড়ামারা

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনে মিলল যুবকের মরদেহ

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে জয়নাল আবেদীন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার ১৬ দাগ মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রেন থেকে পড়ে গিয়ে বা ট্রেনে কেটে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ভেড়ামারায় ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ২২ জন আহত

কুষ্টিয়ার ভেড়ামারায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। উপজেলার দুটি ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়ায় স্পিডবোটের ট্রায়ালে সন্ত্রাসীদের গুলিতে দেহরক্ষী গুরুতর আহত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়াল দিতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে শরিফুল ইসলাম রবি নামের এক দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়া সংলগ্ন পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সকালে নিজ ঘর থেকে সুমন হোসেন (৩০) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

সাপের কামড়ে অসুস্থ সাপুড়িয়া, চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল ত্যাগ

কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপের কামড়ে আহত সাপুড়িয়া ইমরান হোসেন (৩৮) চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সাংবাদিকদের প্রশ্ন ও সামাজিক সমালোচনার কারণে লোকলজ্জায় তিনি হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন।

কুষ্টিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশ কর্মকর্তা একই মঞ্চে!

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুল ইসলামকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিদের একজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি পুলিশের এক কর্মকর্তার সঙ্গে একই মঞ্চে তাঁকে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।